সালাত
৪/১২. অধ্যায়ঃ
সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَأُ فِي الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ بِالم تَنْزِيلُ فِي الرَّكْعَةِ الْأُولى وَفِي الثَّانِيَةِ هَلْ أَتى عَلَى الْإِنْسَان. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) জুমু’আর দিন ফাজ্রের সালাতের প্রথম রাক’আতে “আলিফ লা-ম মীম তানযীল” ( সূরা আস্ সিজদা) ও দ্বিতীয় রাক’আতে “হাল আতা-আলাল ইনসা-নি”(অর্থাৎ সূরা আদ দাহ্র) তিলাওয়াত করতেন। [১]
[১] সহীহ : বুখারী ৮৯১, মুসলিম ৮৮০, আহমাদ ১০১০২।