শিষ্টাচার
২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بنِ إِسحاقَ بن إِبراهيمَ» . رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তির পুত্র, সম্মানিত ব্যক্তির পৌত্র এবং সম্মানিত ব্যক্তির প্রপৌত্র হলেন ইবরাহীম (আ.)-এর প্রপৌত্র, ইসহক (আ.)-এর পৌত্র ও ইয়াকুব (আ.)-এর পুত্র ইউসুফ (আ.)। পরিশেষে বংশ পরম্পরায় চারজন নবীর মধ্যে চতুর্থ নবী। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল নবী যেমনটি সূরা ইউসুফ-এর ৮০ নং আয়াত থেকে জানা যায়।
[১] সহীহ : বুখারী ৩৩৮২, ৩৩৯০, ৪৬৮৮; তিরমিযী ৩১১৬, সহীহুল জামি‘ ৮৭৩৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৭৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬১৭, আহমাদ ৫৭১২, সহীহ ইবনু হিব্বান ৫৭৭৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৪৬, আল মুসতাদরাক ৩৩২৫।