শিষ্টাচার
২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَي النَّاس أكْرم؟ فَقَالَ: «أَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاهُمْ» . قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ» . قَالُوا: لَيْسَ عَن هَذَا نَسْأَلك. قَالَ: «فَمِمَّنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي؟» قَالُوا: نَعَمْ. قَالَ: فَخِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا . مُتَّفق عَلَيْهِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, কে সবচেয়ে সম্মানিত? তিনি (ﷺ) বললেন : আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি, যে সবচেয়ে আল্লাহভীরু। সহাবায়ে কিরাম (রাঃ) জিজ্ঞেস করলেন : আমরা এ দৃষ্টিকোণ থেকে জিজ্ঞেস করিনি। তিনি (ﷺ) বললেন : সকল মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি ইউসুফ (আঃ), যিনি আল্লাহর নবী এবং আল্লাহর নবীর পুত্র এবং আল্লাহর নবীর পৌত্র এবং আল্লাহর বন্ধু ইব্রাহীম (আঃ)-এর প্রপৌত্র ছিলেন। সহাবায়ে কিরাম (রাঃ) বললেন : আমরা এ দৃষ্টিকোণ থেকেও জিজ্ঞেস করিনি। তিনি (ﷺ) বললেন : ‘আরবদের বংশ ও গোত্র সম্পর্কে কি জিজ্ঞেস করছ? সহাবায়ে কিরাম (রাঃ) বললেন : জ্বী হ্যাঁ। তিনি (ﷺ) বললেন : তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্ধকার যুগে ভালো ছিল, সে ইসলামী যুগেও ভালো, যখন সে দীন ইসলামের সম্যক অবহিত।
[১] সহীহ : বুখারী ৪৬৮৯, মুসলিম ১৬৮-(২৩৭৮), ‘নাসায়ী’র কুবরা ১১২৪৯, সহীহুল জামি‘ ৫৫৭৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৮৪৬, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৩৮, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৬৪১, মুসনাদুশ্ শাফি‘ঈ ১৩৩৭, আহমাদ ১৮৯৪৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৬০৭০, শু‘আবুল ঈমান ১৭০১, সুনানুদ্ দারিমী ২২৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩০৫, আল মুসতাদরাক ৫০৬১।