শিষ্টাচার
২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: فِي يَوْمِ حُنَيْنٍ كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ يَعْنِي بَغْلَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا غَشِيَهُ الْمُشْرِكُونَ نَزَلَ فَجَعَلَ يَقُولُ «أَنَا النَّبِيُّ لَا كَذِبَ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ» قَالَ: فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ. مُتَّفق عَلَيْهِ
বর্ণনাকারী বারা’ ইবনু 'আযিব (রাঃ)
হুনায়নের যুদ্ধের দিন আবূ সুয়ান ইবনু হারিস নবী (ﷺ)-এর খচ্চরে লাগাম ধরে রেখেছিলেন। যখন মুশরিকরা তাঁকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল, রাসূলুল্লাহ (ﷺ) খচ্চরের পৃষ্ঠ থেকে অবতরণ করলেন এবং বলতে লাগলেন, “আমি নবী, না মিথ্যার কোন সূত্র– আমি যে ‘আবদুল মুতালিব-এর পুত্র।” রাবী বলেন, সেদিন তাঁর চেয়ে অধিক বিক্রমপূর্ণ আর কাউকেও দেখা যায়নি।
[১] সহীহ : বুখারী ২৮৬৪, ২৮৭৪, ২৯৩০, ৩০৪২, ৪৩১৫; মুসলিম ৭৯-(১৭৭৬), ৮০-(১৭৭৬); তিরমিযী ১৬৮৮, সহীহুল জামি‘ ১৪৫১, মুসান্নাফ ১৮৪৬৮, মুসনাদে আবূ ইয়া‘লা ১৭২৭, সহীহ ইবনু হিব্বান ৪৭৭০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৮৬৩৮, হিলইয়াতুল আওলিয়া ৭/১৩২, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৪৯১৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৬৭৫।