শিষ্টাচার

২৫/৬. অধ্যায়ঃ

হাঁচি দেয়া ও হাই তোলা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أبي هريرةَ قَالَ: «شَمِّتْ أَخَاكَ ثَلَاثًا فَإِنْ زَادَ فَهُوَ زُكَامٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: لَا أَعْلَمُهُ إِلَّا أَنَّهُ رَفَعَ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

তুমি তোমার মুসলিম ভাইয়ের হাঁচির জবাব তিনবার পর্যন্ত দাও। এর চেয়ে যদি বেশি হাঁচি দেয়, তবে মনে করতে হবে যে, এটা তার সর্দি-কফের ব্যাধি। রাবী বলেন : আমি যতটুকু জানি যে, আবূ হুরায়রাহ্ (রাঃ) এ হাদীসটি নবী (ﷺ) হতে মারফূ' হিসেবে বর্ণনা করেছেন।

[১] হাসান মাওকূফ ও মারফূ‘ : আবূ দাঊদ ৫০৩৪, সহীহুল জামি‘ ৩৭১৫, শু‘আবুল ঈমান ৯৩৫৮। বিঃ দ্রঃ হাদীসটি মারফূ‘ হওয়াটাই প্রাধান্য পেয়েছে। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ইলা তাখরীজি আহাদীসিল মাসাবীহি ওয়াল মিশকাত ৪/৩৫১ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18