শিষ্টাচার

২৫/৬. অধ্যায়ঃ

হাঁচি দেয়া ও হাই তোলা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ نَافِعٍ: أَنَّ رَجُلًا عَطَسَ إِلَى جَنْبِ ابْن عمَرَ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ابْنُ عُمَرَ: وَأَنَا أَقُولُ: الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا. عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَقُولَ: الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

বর্ণনাকারী ইবনু উমর (রাঃ)

জনৈক ব্যক্তি ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর পাশে হাঁচি দিলো এবং বলল, “আলহাম্‌দুলিল্লা-হ ওয়াস্সালা-মু ‘আলা রাসূলিল্লা-হ” (অর্থাৎ- সকল প্রশংসা আল্লাহ তা'আলার এবং সালাম রাসূল (ﷺ)-এর ওপর)। ‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) বললেন: আমি বলছি— “আলহাম্‌দুলিল্লা-হ ওয়াস্সালামু ‘আলা রাসূলিল্লা-হ”; পদ্ধতি নয়। রাসূল (ﷺ) আমাদেরকে শিখিয়েছেন যে, (যদি আমাদের কারো হাঁচি আসে) যেন আমরা বলি, “আলহাম্‌দুলিল্লা-হি ‘আলা কুল্লি হাল” অর্থাৎ- সর্বাবস্থায় প্রশংসা আল্লাহরই জন্য।

[১] হাসান : তিরমিযী ২৭৩৮, ইরওয়াউল গালীল ৩/২৪৫, সহীহ আল আদাবুল মুফরাদ-এর ৭১৮ নং হাদীসের টীকা দ্রঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18