শিষ্টাচার

২৫/৬. অধ্যায়ঃ

হাঁচি দেয়া ও হাই তোলা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عبيد بن رِفَاعَة عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «شَمِّتِ الْعَاطِسَ ثَلَاثًا فَإِنْ زَادَ فَشَمِّتْهُ وَإِنْ شِئْتَ فَلَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب

বর্ণনাকারী উবায়দ ইবনু রিফা'আহ্ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : হাঁচিদাতার হাঁচির জবাব তিনবার (পর্যন্ত) দাও। তারপরে যদি আরো হাঁচি দেয়, তবে তোমার ইচ্ছা; জবাব দেবে অথবা দেবে না।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০৩৬, তিরমিযী ২৭৪৪। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ইয়াযীদ ইবনু ‘আবদুর রাহমান’’ যিনি আবূ ইয়াযীদ আদ্ দালানী নামে পরিচিত। ইনি একজন য‘ঈফ বর্ণনাকারী। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৪৮৩০, য‘ঈফুল জামি‘ ৬৪২৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18