শিষ্টাচার

২৫/৬. অধ্যায়ঃ

হাঁচি দেয়া ও হাই তোলা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أبي أَيُّوب أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذا عطسَ أحدكُم فلْيقلْ: الحمدُ لله عَلَى كُلِّ حَالٍ وَلْيَقُلِ الَّذِي يَرُدُّ عَلَيْهِ: يَرْحَمك الله وَليقل هُوَ: يهديكم وَيصْلح بالكم رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي

বর্ণনাকারী আবূ আইয়ূব (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমাদের কারো হাঁচি আসে, সে যেন বলে, “আল-হামদু লিল্লাহি ‘আলা- কুল্লি হা-ল” অর্থাৎ- সর্বাবস্থায় মহান আল্লাহর প্রশংসা।আর যে ব্যক্তি তার উত্তর দেবে সে যেন বলে, “ইয়ারহামুকাল্ল-হ” অর্থাৎ- আল্লাহ তোমাকে দয়া করুন! এরপর তার উত্তরে পুনরায় হাঁচিদাতা বলবে, “ইয়াহ্ দীকুমুল্ল-হু ওয়া ইউসলিহু বা-লাকুম” অর্থাৎ- আল্লাহ তোমাকে সঠিক পথপ্রদর্শন করুন এবং তোমার অবস্থা ভালো করুন!

[১] সহীহ : তিরমিযী ২৭৪১, দারিমী ২৬৫৯, ইবনু মাজাহ ৩৭১৫, আবূ দাঊদ ৫০৩৩, সহীহুল জামি‘উস্ সগীর, ৬৮৮, ইরওয়াউল গালীল ৩/২৪৪, আহমাদ ৮৬৩১, বুখারী ৬২২৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18