শিষ্টাচার
২৫/৬. অধ্যায়ঃ
হাঁচি দেয়া ও হাই তোলা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: كَانَ الْيَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُونَ أَنْ يَقُولَ لَهُمْ: يَرْحَمُكُمُ اللَّهُ فَيَقُولُ: «يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)
ইয়াহুদীগণ নবী (ﷺ)-এর নিকটে ইচ্ছা করে এ উদ্দেশে হাঁচি দিত, রাসূলুল্লাহ (ﷺ) তাদের হাঁচির জবাবে “ইয়াহদীকুমুল্ল-হু ওয়া ইউসলিহু বা-লাকুম” অর্থাৎ- “আল্লাহ তা'আলা তোমাদেরকে হিদায়াত করুন” এবং তোমাদের অবস্থা ভালো করুন” বলেন।
[১] সহীহ : তিরমিযী ২৭৩৯, আবূ দাঊদ ৫০৩৮, আল মুসতাদরাক ৭৬৯৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৭২৩, মুসনাদে আহমাদ ১৯৫৮৬, শু‘আবুল ঈমান ৯৩৫১।