শিষ্টাচার
২৫/৬. অধ্যায়ঃ
হাঁচি দেয়া ও হাই তোলা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ ثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর যখন হাঁচি আসত, তখন তিনি নিজের হাত বা কাপড় দ্বারা মুখ ঢেকে ফেলতেন এবং হাঁচির শব্দকে নিচু রাখতেন।ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেন : এ হাদীসটি হাসান ও সহীহ।
[১] হাসান সহীহ : তিরমিযী ২৭৪৫, আবূ দাঊদ ৫০২৯, সহীহুল জামি‘ ৪৭৫৫, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬৩৬২, শু‘আবুল ঈমান ৯৩৫৪, হিলইয়াতুল আওলিয়া ৩/৩৪৬ পৃঃ।