খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن سلمانَ قَالَ: قَرَأْتُ فِي التَّوْرَاةِ أَنَّ بَرَكَةَ الطَّعَامِ الْوُضُوءُ بَعْدَهُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَرَكَةُ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ وَالْوُضُوءُ بعدَه» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
বর্ণনাকারী সালমান (রাঃ)
আমি তাওরাতে পড়েছি, খাওয়ার পরে উ করলে খাদ্যের মধ্যে বারাকাত হাসিল হয়। এ কথাটি আমি (কোন এক সময়) নবী (ﷺ)-কে জানালাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : খাবারের বারাকাত খাওয়ার পূর্বে ওজু করা এবং তার পরে ওজু করা।
[১] য‘ঈফ : তিরমিযী ১৮৪৬, আবূ দাঊদ ৩৭৬১, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ২৩৩১, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৬৮, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৩০৫, মুসনাদে আহমাদ ২৩৭৩৩। হাদীসটি য‘ঈফ রাবী আছেন, তাহক্বীক মুসনাদে আহমাদ ২৩৭৮৩; ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ)-ও কইস ইবনু রবী‘-কে য‘ঈফ বলেছেন। দেখুন- তিরমিযী ১৮৪৬ নং হাদীসটির আলোচনা দ্রঃ।