খাদ্য

২১/০. অধ্যায়ঃ

খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা'আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।

মিশকাতুল মাসাবিহ

وَعَن أبي أيوبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مخرجا» رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী আবূ আইয়ূব আল আনসারী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখন কিছু খেতেন বা পান করতেন, তখন এ দোয়া পড়তেন, “আলহাম্‌দুলিল্লা-হিল্লাযী আত্ব আমা ওয়াসাক্বা- ওয়াসাও ওয়াগাহূ ওয়াজা আলা লাহু মাখরাজা-” (সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি খাইয়েছেন, পান করিয়েছেন, অতি সহজে তা উদরস্থ করিয়েছেন এবং [মলদ্বার দিয়ে অপ্রয়োজনীয় অংশ] বের হওয়ার ব্যবস্থা করেছেন।)।

[১] সহীহ : আবূ দাঊদ ৩৮৫১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২০৬১, আস সুনানুন্ নাসায়ী আল কুবরা ৩৮৯৪, সহীহ ইবনু হিব্বান ৫২২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৯৭৫, আল মু‘জামুল আওসাত্ব ৫৩৮৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18