খাদ্য

২১/০. অধ্যায়ঃ

খাদ্য - প্রথম অনুচ্ছেদ

أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৫৯-[১]

عَن عمر بن أبي سَلمَة قَالَ: كُنْتُ غُلَامًا فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصفحة. فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «سم الله وكل يَمِينك وكل مِمَّا يليك»

বর্ণনাকারী ‘উমার ইবনু আবূ সালামাহ্ (রাঃ)

আমি একজন বালক হিসেবে রাসূলুল্লাহ (ﷺ)-এর তত্ত্বাবধানে ছিলাম। আমার হাত খাওয়ার পাত্রের চতুর্দিকে পৌছত, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : ‘বিসমিল্লাহ' বলে ডান হাতে খাও এবং নিজের সম্মুখ হতে খাও।

[১] সহীহ বুখারী : ৫৩৭৬, মুসলিম (২০২২)-১০৮, তিরমিযী ১৮৫৭, আবূ দাঊদ ৩৭৭৭, ইবনু মাজাহ ৩২৬৭, ইরওয়া ১৯৬৮, মালিক ৩৪৪৫, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৪৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫৫৬, মুসনাদে আহমাদ ১৬৩৩০, সহীহ ইবনু হিব্বান ৫২১৫, ‘নাসায়ী’র আল কুবরা ১০১১, দারিমী ২০৪৫, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮২২৭।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬০-[২]

وَعَن حُذَيْفَة قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ أَنْ لَا يُذْكَرَ اسْم الله عَلَيْهِ» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী হুযায়ফাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : শায়ত্বন সে খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, যদি না তাতে বিসমিল্লাহ বলা হয়।

[১] সহীহ : মুসলিম (২০১৭)-১০২, মুসনাদে আহমাদ ২৩২৪৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১০৯, আবূ দাঊদ ৩৭৬৮, সহীহুল জামি‘ ১৬৫৩।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬১-[৩]

وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কোন ব্যক্তি গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শায়ত্বন (তার অনুসারীদেরকে) বলে, এ ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের সুযোগ নেই এবং রাতে খাবারও নেই। আর যখন সে (ঘরে) প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম নেয় না, তখন শায়তুন বলে, তোমরা রাত্রি যাপনের স্থান পেয়েছ। আর যখন সে খাওয়ার সময়ও আল্লাহর নাম নেয় না, তখন সে বলে, তোমরা রাত্রি যাপন ও রাতের খাওয়া উভয়টির সুযোগ লাভ করেছ।

[১] সহীহ : সহীহ মুসলিম (২০১৮)-১০৩, আবূ দাঊদ ৩৭৬৫, ইবনু মাজাহ ৩৮৮৭, আল আদাবুল মুফরাদ ১০৯৬, নাসায়ী আল কুবরা ৬৭৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬০৭, মুসনাদে আহমাদ ১৫১৪৮, সহীহ ইবনু হিব্বান ৮১৯।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬২-[৪]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যখন কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে।

[১] সহীহ : মুসলিম (২০২০)-১০৫, তিরমিযী ১৮০০, আবূ দাঊদ ৩৭৭৬, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৮৯০, মুসনাদে আহমাদ ৪৮৮৬, সহীহুল জামি‘৩৮৪, ৩৮৫; সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৩৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৪১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৪৩৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০০৬।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬৩-[৫]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَأْكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ وَلَا يَشْرَبَنَّ بِهَا فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بهَا» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী উক্ত রাবী ('আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ))

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সাবধান! তোমাদের কেউই যেন বাম হাতে না খায় এবং সে (বাম) হাতে পানও না করে। কেননা শায়ত্বন তার বাম হাতে খায় এবং সে হাতে পানও করে।

[১] সহীহ : মুসলিম (২০২০)-১০৬, আহমাদ ৬১৮৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১১৩, আল আদাবুল মুফরাদ ১১৮৯, ইবনু মাজাহ ৩২৬৬, সহীহ তিরমিযী ১৮৭৬, সহীহুল জামি‘ ৭৫৭৯, মুওয়াত্ত্বা মালিক ৩৪১২, আল মু‘জামুল আওসাত্ব ৫৫৭৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৩২।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬৪-[৬]

وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثَةِ أَصَابِعَ وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَن يمسحها. رَوَاهُ مُسلم

বর্ণনাকারী কা'ব ইবনু মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) তিন আঙ্গুলে খাবার খেতেন এবং হাত মোছার পূর্বে তা চেটে নিতেন।

[১] সহীহ : সহীহ মুসলিম (২০৩২)-১৩১, সহীহুল জামি‘ ৪৮৮২, আবূ দাঊদ ৩৮৪৮, ইরওয়াউল গালীল ১৯৬৯, আবূ দাঊদ ৩৮৪৮, সহীহুল জামি‘ ৪৮৮২, মুসনাদে আহমাদ ২৭২১৩।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬৫-[৭]

وَعَنْ جَابِرٌ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّفْحَةِ وَقَالَ: إِنَّكُمْ لَا تَدْرُونَ: فِي أَيَّهِ الْبَرَكَةُ؟ . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির (রাঃ)

নবী (ﷺ) (খাওয়ার শেষে) অঙ্গুলিসমূহ ও খাদ্যপাত্র চেটে খেতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন: খাদ্যের কোন অংশটির মধ্যে বারাকাত রয়েছে নিশ্চয় তোমরা তা অবগত নও।

[১] সহীহ : মুসলিম (২০৩৩)-১৩৩, মুসনাদে আহমাদ ১৫২২৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৫৯, ইরওয়া ৭/৩১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৪৫৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১২৩২।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬৬-[৮]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلَا يمسحْ يدَه حَتَّى يلعقها أَو يلعقها»

বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : যখন তোমাদের কেউ কিছু খায়, তখন সে যেন (অঙ্গুলি) চেটে খাওয়া অথবা অন্যের দ্বারা তা চাটিয়ে নেয়া পর্যন্ত হাত না মুছে ফেলে।

[১] সহীহ : বুখারী ৫৪৫৬, মুসলিম (২০৩১)-১২৯, (২০৩১)-১৩০; ইবনু মাজাহ ৩২৬৯, সহীহুল জামি‘ ৩৭৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৯১, মুসনাদে আহমাদ ১৯২৪, মুসনাদে আবূ ইয়া‘লা ২৫০৩, আবূ দাঊদ ৩৮৪৮, ৩৮৪৭; সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৬৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৭৫০৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১২১৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০১১।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬৭-[৯]

وَعَن جَابر قَالَ: النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ من أحدكُم لقْمَة فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ ليأكلها وَلَا يَدعهَا للشَّيْطَان فَإِذا فرع فليلعق أصَاب فَإِنَّهُ لَا يَدْرِي: فِي أَيِّ طَعَامِهِ يَكُونُ الْبركَة؟ . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী জাবির (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি। তিনি (ﷺ) বলেছেন : তোমাদের কারো প্রতিটি কাজের সময় শায়ত্বন তার পাশে উপস্থিত হয়, এমনকি তার খাওয়ার সময়েও। অতএব যদি তোমাদের কারো লোকমা পড়ে যায়, সে যেন তা তুলে ময়লা পরিষ্কার করে তা খেয়ে নেয় এবং শায়ত্বনের জন্য তা ছেড়ে না দেয়। আর খাওয়া শেষে যেন অঙ্গুলি চেটে নেয়। কেননা সে জানে না যে, তার খাদ্যের কোন্ অংশে বারাকাত রয়েছে।

[১] সহীহ : মুসলিম (২০৩৩)-১৩৫, সহীহুল জামি‘ ১৬৫৯, তিরমিযী ১৮০৩, আবূ দাঊদ ৩৮৪৫, ইবনু মাজাহ ৩২৭৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৬১, মুসনাদে আহমাদ ১২৮১৫, সহীহ ইবনু হিব্বান ৫২৪৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০১৩।

মিশকাতুল মাসাবিহ

হাদিস নং ৪১৬৮-[১০]

وَعَن أبي جُحَيْفَة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا آكل مُتكئا» . رَوَاهُ البُخَارِيّ

বর্ণনাকারী আবূ জুহায়ফাহ্ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : আমি হেলান দিয়ে খাই না।

[১] সহীহ : বুখারী ৫৩৯৮, আবূ দাঊদ ৩৭৬৯, ইবনু মাজাহ ৩২৬২, ইরওয়া ১৯৬৬, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৪৬০৮, মুসনাদে আহমাদ ১৮৭৫৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৮৮৪, দারিমী ২০৭১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৮০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০৪৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18