শিকার ও যবেহ প্রসঙ্গে

২০/০. অধ্যায়ঃ

শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ طَعَامِ النَّصَارَى وَفِي رِوَايَةٍ: سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ مِنَ الطَّعَامِ طَعَامًا أَتَحَرَّجُ مِنْهُ فَقَالَ: «لَا يَتَخَلَّجَنَّ فِي صَدْرِكَ شَيْءٌ ضَارَعْتَ فِيهِ النَّصْرَانِيَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

বর্ণনাকারী ক্ববীসাহ্ ইবনু হুল্ব তাঁর পিতা

আমি নবী (ﷺ)-কে নাসারাদের খাদ্যদ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। অপর এক রিওয়ায়াত আছে, জনৈক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, এমন কিছু খাদ্য আছে যাতে আমি সংকোচবোধ করি। উত্তরে তিনি বললেন, খাদ্যের ব্যাপারে তোমার অন্তরে কোন প্রকারের দ্বিধা-সংকোচ থাকা উচিত নয়, অন্যথায় তুমি এতে নাসারাদের সদৃশ হয়ে যাবে।

[১] হাসান : তিরমিযী ১৫৬৫, আবূ দাঊদ ৩৭৮৪, ইবনু মাজাহ ২৮৩০, সহীহুল জামি‘ ৭৬৬৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩২৬৯১, মুসনাদে আহমাদ ২১৯৭২, শু‘আবুল ঈমান ৫৮৬৮, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৮৮০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18