শিকার ও যবেহ প্রসঙ্গে
২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن أبي ثَعْلَبَة الْخُشَنِي قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا أَهْلُ سفر تمر الْيَهُود وَالنَّصَارَى وَالْمَجُوسِ فَلَا نَجِدُ غَيْرَ آنِيَتِهِمْ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا فَاغْسِلُوهَا بِالْمَاءِ ثُمَّ كلوا فِيهَا وَاشْرَبُوا» . رَوَاهُ التِّرْمِذِيّ
বর্ণনাকারী আবূ সা'লাবাহ্ আল খুশানী (রাঃ)
আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমরা ভ্রাম্যমাণ লোক। প্রায়শ ইয়াহুদী, নাসারা এবং মাজুসীদের অগ্নি জনপদ দিয়ে যেতে হয়, তখন আমরা তাদের বাসন-কোষণ ব্যতীত অন্য কিছু পাই না। তিনি বললেন, যদি তোমরা তাদের পাত্র ব্যতীত অন্য কোন পাত্র না পাও, তখন তা খুব উত্তমরূপে পানি দ্বারা ধৌত করে নাও। অতঃপর তাতে খাও এবং পান করো।
[১] সহীহ : তিরমিযী ১৪৬৪, ইবনু মাজাহ ৩২০৭, মুসনাদে আহমাদ ১৭৭৩৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮০৫২।