বিবাহ

১৩/৩. অধ্যায়ঃ

বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَنَا نِسَاءٌ فَقُلْنَا: أَلَا نَخْتَصِي؟ فَنَهَانَا عَنْ ذَلِكَ ثُمَّ رَخَّصَ لَنَا أَنْ نَسْتَمْتِعَ فَكَانَ أَحَدُنَا يَنْكِحُ الْمَرْأَةَ بِالثَّوْبِ إِلَى أَجَلٍ ثُمَّ قَرَأَ عَبْدُ اللَّهِ: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ)

বর্ণনাকারী ইবনু মাস'উদ (রাঃ)

আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে থেকে জিহাদে শারীক থাকতাম, তখন আমাদের সাথে স্ত্রীগণ থাকত না, তাই (কাম-উদ্দীপনা হতে হিফাযাতের উদ্দেশে) আমরা খাসী বা খোঁজা হওয়ার কথা জানালে, তিনি (ﷺ) তা করতে আমাদেরকে নিষেধ করলেন। অতঃপর আমাদেরকে মু‘আহ্ বিয়ের অনুমতি দিলেন। সুতরাং আমাদের মধ্যে কেউ কেউ কাপড়ের বিনিময়ে নির্ধারিত সময়ের জন্য বিয়ে করত। অতঃপর ‘আব্দুল্লাহ ইবনু মাস্'ঊদ (রাঃ) কুরআন মাজীদের আয়াত তিলাওয়াত করলেন, অর্থাৎ- “হে মুমিনগণ! আল্লাহ তা'আলা তোমাদের জন্য যে পবিত্র জিনিস হালাল করেছেন, তা তোমরা হারাম করো না” – (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৮৭)।

[১] সহীহ : বুখারী ৪৬১৫, মুসলিম ১৪০৪, আহমাদ ৩৯৮৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18