বিবাহ

১৩/৩. অধ্যায়ঃ

বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا امْرَأَةٍ زَوَّجَهَا وَلِيَّانِ فَهِيَ لِلْأَوَّلِ مِنْهُمَا وَمَنْ بَاعَ بَيْعًا مِنْ رَجُلَيْنِ فَهُوَ لِلْأَوَّلِ مِنْهُمَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي

বর্ণনাকারী সামুরাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো মেয়েকে যদি তার দু'জন ওয়ালী (অভিভাবক) বিবাহ সম্পাদন করে (যা দু'জনের অজানা অবস্থায় ভিন্ন ভিন্ন হয়), তাহলে প্রথমজনের (বিয়ে) সঠিক হবে। অনুরূপ কোনো পণ্যদ্রব্য দু'জনের নিকট বিক্রি করলে প্রথমজনের (বিক্রি) বৈধ হবে।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২০৮৮, নাসায়ী ৪৬৮২, তিরমিযী ১১১০, আহমাদ ২০০৮৫, দারিমী ২২৩৯, য‘ঈফ আল জামি‘ ২২২৪। কারণ হাসান (রহঃ) সামুরাহ্ (রাঃ)-এর সাক্ষাৎ পাননি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18