হজ্জ

১১/১১. অধ্যায়ঃ

ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِىِّ ﷺ بِالْجِعِرَّانَةِ إِذْ جَاءَ رَجُلٌ أَعْرَابِىٌّ عَلَيْهِ جُبَّةٌ وَهُوَ مُتَضَمِّخٌ بِالْخَلُوقِ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ إِنِّىْ أَحْرَمْتُ بِالْعُمْرَةِ وَهٰذِه عَلَىَّ. فَقَالَ: «أَمَّا الطِّيبُ الَّذِىْ بِكَ فَاغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِىْ عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِىْ حَجِّكَ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ইয়া‘লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ)

আমরা জি‘রানাহ্ নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। তখন তাঁর নিকট একজন বেদুঈন আসলো। তার পরনে ছিল জুব্বা আর শরীরে ছিল সুগন্ধি ছিটানো।সে বললো, হে আল্লাহর রাসূল! আমি ‘উমরা করার জন্য ইহরাম বেঁধেছি আর আমার গায়ে এসব আছে। তার কথা শুনে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমার শরীরে যে সুগন্ধি রয়েছে তা তিনবার করে ধুয়ে ফেলো, আর জুব্বা খুলে ফেলো। অতঃপর হজে যা কর ‘উমরাতেও তাই কর। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ৪৩২৯, মুসলিম ১১৮০, আহমাদ ১৭৯৪৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৩১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18