হজ্জ
১১/১১. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عُثْمَانَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنكِحُ وَلَا يَخْطُبُ. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী উসমান (রাঃ)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইহরাম অবস্থায় বিয়ে করবে না, বিয়ে দেবে না এবং বিয়ের প্রস্তাবও দিবে না। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১৪০৯, আবূ দাঊদ ১৮৪১, নাসায়ী ২৮৪২, মুয়াত্ত্বা মালিক ১২৬৮, আহমাদ ৪৯৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৬৪৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯১৫১, সহীহ ইবনু হিব্বান ৪১২৩, ইরওয়া ১০৩৭, সহীহ আল জামি‘ ৭৮০৯।