হজ্জ

১১/১১. অধ্যায়ঃ

ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَخْطُبُ وَهُوَ يَقُولُ: إِذَا لَمْ يَجِدِ الْمُحْرِمُ نَعْلَيْنِ لَبِسَ خُفَّيْنِ وَإِذَا لَمْ يَجِدْ إِزَارًا لَبَسَ سَرَاوِيْلَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

আমি রাসুলুল্লাহ (ﷺ) - কে এক বক্তৃতায় বলতে শুনেছি, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ মুহরিম যদি জুতা না পায় তবে মোজা পরতে পারবে এবং সেলাইবিহীন লুঙ্গি না পায় তবে পাজামা পরতে পারবে। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৮৪১, মুসলিম ১১৭৮, ইবনু আবী শায়বাহ্ ১৫৭৭৯, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৮০৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯০৬৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18