কুরআনের মর্যাদা

৮/১. অধ্যায়ঃ

(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ طَاوُوسٍ مُرْسَلًا قَالَ: سُئِلَ النَّبِىُّ ﷺ: أَيُّ النَّاسِ أَحْسَنُ صَوْتًا لِلْقُرْاٰنِ؟ وَأَحْسَنُ قِرَاءَةً؟ قَالَ: «مَنْ إِذَا سَمِعْتَه يقْرَأ أَرَأَيْت أَنَّه يَخْشَى اللّٰهَ». قَالَ طَاوُوسٌ: وَكَانَ طَلْقٌ كَذَلِكَ. رَوَاهُ الدَّارِمِىُّ

বর্ণনাকারী ত্বাঊস ইয়ামানী (রহঃ)

একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, (হে আল্লাহর নবী!) কুরআনে স্বর প্রয়োগ ও উত্তম তিলাওয়াতের দিক দিয়ে কোন্ ব্যক্তি সর্বোত্তম? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যার তিলাওয়াত শুনে তোমার মনে হবে, তিলাওয়াতকারী আল্লাহকে ভয় করছে। বর্ণনাকারী ত্বাঊস বলছেন, ত্বালক্ব (রহঃ) এরূপ তিলাওয়াতকারী ছিলেন। (দারিমী)[১]

[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৩৩৯, সহীহাহ্ ১৫৮৩, দারিমী ৩৫৩২। কারণ এর সানাদে ‘আবদুল কারীম ইবনু আবিল মাখারিকব একজন দুর্বল রাবী । তবে হাদীসটি ইবনু মাজাহ এবং সহীহাহ্-তে সহীহ সূত্রে বর্ণিত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18