যাকাত

৬/৪. অধ্যায়ঃ

যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ فوَاللّه لَا يَسْأَلُنِىْ أَحَدٌ مِنْكُمِ شَيْئًا فَتُخْرِجَ لَه مَسْأَلَتُه مِنِّي شَيْئًا وَأَنَا لَه كَارِهٌ فَيُبَارَكَ لَه فِيمَا أَعْطَيْتُه» . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী মু‘আবিয়াহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিছু চাইতে গিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহর কসম! তোমাদের যে ব্যক্তিই আমার কাছে (অতিরঞ্জিত করে) কিছু চায় (তখন) আমি তাকে কিছু দিয়ে দেই। (তবে) আমি তা দেয়া খারাপ মনে করি। ফলে এটা কি করে সম্ভব যে, আমি তাকে যা কিছুই দিয়ে দেই তাতে বারাকাত হবে? (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ১০৩৮, নাসায়ী ২৫৯৩, সহীহ আত্ তারগীব ৮৪০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭৪৪৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18