যাকাত

৬/৪. অধ্যায়ঃ

যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِه مُزْعَةُ لَحْمٍ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে হাত পাততে থাকে ক্বিয়ামাতের দিন সে এমনভাবে উঠবে যে, তখন তার মুখমণ্ডলে গোশ্‌ত থাকবে না। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৪৭৪, মুসলিম ১০৪০, সুনানুল কুবরা লিন নাসায়ী ২৩৭৭, সহীহ আত্ তারগীব ৭৯১, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৮১৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18