যাকাত

৬/৩. অধ্যায়ঃ

যাকাত যাদের জন্য হালাল নয় - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ إِذَا أُتِيَ بِطَعَامٍ سَأَلَ عَنْهُ: «أَهَدْيَةٌ أَمْ صَدَقَةٌ؟» فَإِنْ قِيْلَ: صَدَقَةٌ: قَالَ لِأَصْحَابِه: «كُلُوا» وَلَمْ يَأْكُلْ وَإِنْ قِيلَ: هَدِيَّةٌ ضَرَبَ بِيَدِه فَأَكَلَ مَعَهُمْ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কোন খাবার এলে তিনি জিজ্ঞেস করতেন, এটা হাদিয়্যাহ্ না সদাক্বাহ্? ‘সদাক্বাহ্’ বলা হলে তিনি (ﷺ) তাঁর সাথীদেরকে বলতেন, তোমরা খাও। তিনি (ﷺ) নিজে খেতেন না। আর ‘হাদিয়্যাহ্’ বলা হলে তিনি (ﷺ) তাঁর হাত বাড়াতেন ও সাহাবীদেরকে সাথে নিয়ে খেতেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ২৫৭৬, মুসলিম ১০৭৭, আহমাদ ৮০১৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২০৪৮, শারহুস্ সুন্নাহ্ ১৬০৮, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪৬৪৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18