যাকাত

৬/৩. অধ্যায়ঃ

যাকাত যাদের জন্য হালাল নয় - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِن هذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا لِالِ مُحَمَّدٍ» . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী ‘আবদুল মুত্ত্বালিব ইবনু রবী‘আহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এ সদাক্বাহ্ অর্থাৎ যাকাত মানুষের সম্পদের ময়লা ব্যতীত কিছু নয়। তাই এটা মুহাম্মাদ (ﷺ)-এর জন্য এবং তাঁর বংশধরদের জন্যও হালাল নয়। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ১০৭২, নাসায়ী ২৬০৯, আহমাদ ১৭৫১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২৪০১, ইরওয়া ৮৭৯, সহীহ আল জামি‘ আল সগীর ২২৬৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18