যাকাত

৬/২. অধ্যায়ঃ

ফিতরার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ ثَعْلَبَةَ أَوْ ثَعْلَبَةَ بْنِ عَبْدِ اللّهِ بْنِ أَبِىْ صُعَيْرٍ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «صَاعٌ مِنْ بُرٍّ أَوْ قَمْحٍ عَنْ كُلِّ اثْنَيْنِ صَغِيرٍ أَوْ كَبِيرٍ حُرٍّ أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثى. أَمَّا غَنِيُّكُمْ فَيُزَكِّيهِ اللّهُ. وَأَمَّا فَقِيرُكُمْ فَيَرُدُّ عَلَيْهِ أَكْثَرَ مَا أعطَاهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী ’আবদুল্লাহ ইবনু সা’লাবাহ্ অথবা সা’লাবাহ্ ইবনু ‘আবদুল্লাহ ইবনু আবু সু’আয়র তার পিতা

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক সা’গম প্রত্যেক দুই ব্যক্তির পক্ষ হতে। ছোট কিংবা বড়, আযাদ গোলাম, পুরুষ অথবা নারী। তোমাদের মধ্যে যে ধনী তাকে আল্লাহ এর দ্বারা পবিত্র করবেন। কিন্তু যে গরীব তাকে আল্লাহ ফেরত দেবেন, যা সে দিয়েছিল তার চেয়ে অধিক। (আবু দাউদ) [১]

[১] সহীহ লিগায়রিহী : আবূ দাঊদ ১৬১৯, আহমাদ ২৩৬৬২, দারাকুত্বনী ২১০৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭০৯, সহীহ আত্ তারগীব ১০৮৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18