যাকাত

৬/২. অধ্যায়ঃ

ফিতরার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ النَّبِيَّ ﷺ بَعَثَ مُنَادِيًا فِىْ فِجَاجِ مَكَّةَ: «أَلَا إِنَّ صَدَقَةَ الْفِطْرِ وَاجِبَةٌ عَلى كُلِّ مُسْلِمٍ ذَكَرٍ أَوْ أُنْثى حُرٍّ أَوْ عَبْدٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ مُدَّانِ مِنْ قَمْحٍ أَوْ سِوَاهُ أَوْ صَاعٍ من طَعَامٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ)

নবী (ﷺ) (একবার) মাক্কায় অলি-গলিতে ঘোষণা করিয়ে দিলেন, জেনে রেখ, প্রত্যেক মুসলিম নারী-পুরুষ, আযাদ-গোলাম, ছোট-বড়, সকলের ওপর দুই ‘মুদ’ গম বা এছাড়া অন্য কিছু বা এক সা’ খাবার সদাক্বায়ে ফিত্‌র দেয়া বাধ্যতামূলক। (তিরমিযী) [১]

[১] য‘ঈফুল ইসনাদ : আত্ তিরমিযী ৬৭৪। কারণ এর সানাদে ইবনু জুরায়জ একজন মুদাল্লিস রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18