সাওম (রোজা)
১৩/১২. অধ্যায়ঃ
রোজা অবস্থায় (স্ত্রীকে) চুম্বন দেয়া হারাম নয়, যদি কেউ কামাবেগে উত্তেজিত না হয়।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَائِشَةَ، قَالَتْ: إِنْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُقَبِّلُ بَعْضَ أَزْوَاجِهِ وَهُوَ صَائمٌ؛ ثُمَّ ضَحِكَتْ
বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)
তিনি বলেন, সায়িম অবস্থায় নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁর কোন কোন স্ত্রীকে চুমু খেতেন। (এ কথা বলে) ‘আয়িশাহ্ (রাঃ) হেসে দিলেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০; সওম, অধ্যায় ২৪, হাঃ ১৯২৮; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১২, হাঃ ১১০৬