সাওম (রোজা)

১৩/১১. অধ্যায়ঃ

সাওমে বিসাল (বিরামহীন রোজা) এর নিষিদ্ধতা প্রসঙ্গে।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: نَهى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِصَالِ، رَحْمَةً لَهُمْ، فَقَالُوا: إِنَّكَ تُوَاصِلُ قَالَ: إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) লোকদের উপর দয়াপরবশ হয়ে তাদেরকে সওমে বিসাল হতে নিষেধ করলে তারা বলল, আপনি যে সাওমে বিসাল করে থাকেন! তিনি বললেনঃ আমি তোমাদের মত নই, আমার প্রতিপালক আমাকে পানাহার করান।

সহীহুল বুখারী, পর্ব ৩০: সওম, অধ্যায় ৪৮, হাঃ ১৯৬৪; মুসলিম, পর্ব ১৩; সপ্তম, অধ্যায় ১১, হাঃ ১১০৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18