সাওম (রোজা)

১৩/১১. অধ্যায়ঃ

সাওমে বিসাল (বিরামহীন রোজা) এর নিষিদ্ধতা প্রসঙ্গে।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: وَاصَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرَ الشَّهْرِ، وَوَاصَلَ أُنَاسٌ [ص: 10] مِنَ النَّاسِ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَوْ مُدَّ بيَ الشَّهْرُ لَوَاصَلْتُ وِصَالاً يَدَعُ الْمُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ؛ إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

(একটি) মাসের শেষাংশে নবী (ﷺ) বিরতিহীন রোযা রাখলেন এবং আরো কতিপয় লোকও বিরতিহীনভাবে রোযা পালন করতে লাগল। এ সংবাদ নবী (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি বললেনঃ যদি আমার এ মাস দীর্ঘায়িত হত, তবুও আমি এভাবে বিরতিহীন রোযা রাখতাম। যাতে অধিক কষ্টকারীরা তাদের কষ্ট করা ছেড়ে দেয়। আমি তো তোমাদের মত নই, আমার প্রতিপালক আমাকে আহার করায় এবং পান করায়।

সহীহুল বুখারী, পর্ব ৯৪ ; কামনা, অধ্যায় ৯, হাঃ ৭২৪১; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১১, হাঃ ১১০৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18