সাওম (রোজা)
১৩/১১. অধ্যায়ঃ
সাওমে বিসাল (বিরামহীন রোজা) এর নিষিদ্ধতা প্রসঙ্গে।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِيَّاكُمْ وَالْوِصَالَ مَرَّتَيْنِ قِيلَ: إِنَّكَ تُوَاصِلُ قَالَ: إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ، فَاكْلَفُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ তোমরা সাওমে বিসাল পালন করা হতে বিরত থাক (বাক্যটি তিনি) দুইবার বললেন। তাঁকে বলা হল, আপনি তো সাওমে বিসাল করেন। তিনি বললেনঃ আমি এভাবে রাত যাপন করি যে, আমার প্রতিপালক আমাকে পানাহার করিয়ে থাকেন। তোমরা তোমাদের সাধ্যানুযায়ী ‘আমাল করার দায়িত্ব গ্রহণ করো।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৪৯, হাঃ ১৯৬৬; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১১, হাঃ ১১০৩