সাওম (রোজা)

১৩/১২. অধ্যায়ঃ

রোজা অবস্থায় (স্ত্রীকে) চুম্বন দেয়া হারাম নয়, যদি কেউ কামাবেগে উত্তেজিত না হয়।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لإِرْبِهِ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

তিনি বলেন, নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সওমের অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন। তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন।

সহীহুল বুখারী, পর্ব ৩০ : সওম, অধ্যায় ২৩, হাঃ ১৯২৭; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১২, হাঃ ১১০৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18