মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/১৭. অধ্যায়ঃ

রাতের সালাত, নবী (ﷺ)-এর রাতের সালাতের সংখ্যা এবং বিতরের সালাত এক রাকাত ও এক রাকাত সালাত সহীহ।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتِ: الدَّائمُ، قُلْتُ: مَتَى كَانَ يَقُومُ قَالَتْ: كَانَ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ

বর্ণনাকারী মাসরূক (রাঃ)

তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর নিকট কোন্ আমলটি সর্বাধিক পছন্দনীয় ছিল? তিনি বললেন, নিয়মিত ‘আমল। আমি জিজ্ঞেস করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বললেন, যখন মোরগের ডাক শুনতে পেতেন।

সহীহুল বুখারী, পর্ব ১৯ ; তাহাজ্জুদ, অধ্যায় ৭, হাঃ ১১৩২; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১৭, হাঃ ৭৪১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18