মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা
৬/১. অধ্যায়ঃ
মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করা।
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৩৯৮
حديث عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: فَرَضَ اللهُ الصَّلاَةَ حِينَ فَرَضَهَا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ
বর্ণনাকারী উম্মু’ল মু’মিনীন ‘আয়িশাহ (রাঃ)
আল্লাহ তা’আলা মুকীম অবস্থায় ও সফরে দুই রাক’আত করে সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মত রাখা হয় আর মুকীম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়।
সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ১, হাঃ ৩৫০; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১, হাঃ ৬৮৫
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৩৯৯
حديث ابْنِ عُمَرَ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُمَرَ، فَقَالَ: صَحِبْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أَرَهُ يُسَبِّحُ فِي السَّفَرِ وَقَالَ اللهُ جَلَّ ذِكْرُهُ (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ)
বর্ণনাকারী হাফ্স ইব্নু আসিম (রাযি)
ইব্নু ‘উমার (রাঃ) বলেন, কোন এক সফরে আমি নবী (ﷺ)-এর সাহচর্যে থেকেছি, সফরে তাঁকে নফল সালাত আদায় করতে দেখিনি এবং আল্লাহ্ তা’আলা ইরশাদ করেছেনঃ “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ্র রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (আহযাবঃ ২১১)
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ১১, হাঃ ১১০১
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০০
حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে মাদীনায় যুহরের সালাত চার রাক’আত আদায় করেছি এবং যুল-হুলাইফায় ‘আসরের সালাত দুই রাক’আত আদায় করেছি।
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ৫, হাঃ ১০৮৯; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১, হাঃ ৬৯০
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০১
حديث أَنَسٍ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةسَأَلَهُ يَحْيَى بْنُ أَبِي إِسْحقَ قَالَ: أَقَمْتُمْ بِمَكَّةَ شَيْئًا قَالَ أَقَمْنَا بِهَا عَشْرًا
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সাথে মাদীনাহ ফিরে আসা পর্যন্ত তিনি দুইরাক’আত, দুইরাক’আত সালাত আদায় করেছেন। (রাবী বলেন) আমি (আনাস (রাঃ)-কে বললাম, আপনারা মাক্কাহ্য় কত দিন ছিলেন? তিনি বললেন, আমরা সেখানে দশ দিন ছিলাম।
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ১, হাঃ ১০৮১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১, হাঃ ৬৯৩
৬/২. অধ্যায়ঃ
মিনায় সালাত কসর করা।
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০২
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ، ثُمَّ أَتَمَّهَا
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ)
আমি নবী (ﷺ) আবূ বাক্র এবং ‘উমার (রাঃ)-এর সঙ্গে মিনায় দুইরাক’আত সালাত আদায় করেছি। ‘উসমান (রাঃ)-এর সঙ্গেও তাঁর খিলাফতের প্রথম দিকে দুইরাক’আত আদায় করেছি। অতঃপর তিনি পূর্ণ সালাত আদায় করতে লাগলেন।
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ২, হাঃ ১০৮২; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা সর করার বর্ণনা, অধ্যায় ২, হাঃ ৬৯৪
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০৩
حديث حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ رضي الله عنه قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا قَطُّ وَامَنُهُ، بِمِنًى رَكْعَتَيْنِ
বর্ণনাকারী হারিসাহ ইব্নু ওয়াহ্ব খুযা’য়ী (রাঃ)
নবী (ﷺ) আমাদের নিয়ে মিনাতে দুই রাক’আত সালাত আদায় করেছেন। এ সময় আমরা আগের তুলনায় সংখ্যায় বেশি ছিলাম এবং অতি নিরাপদে ছিলাম।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ হাজ্জ, অধ্যায় ৮৪, হাঃ ১৬৫৬; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ২, হাঃ ৬৯৬
৬/৩. অধ্যায়ঃ
বৃষ্টির কারণে আবাসস্থলে সালাত আদায় করা।
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০৪
حديث ابْنِ عُمَرَ، أَنَّهُ أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحِ، ثُمَّ قَالَ: أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ، إِذَا كَانَتْ لَيْلَةٌ ذاتُ بَرْدٍ وَمَطَرٍ، يَقُولُ: أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ
বর্ণনাকারী নাফি’ (রাঃ)
তিনি বলেন, ইব্নু ‘উমার (রাঃ) একদা তীব্র শীত ও বাতাসের রাতে সালাতের আযান দিলেন। অতঃপর ঘোষণা করলেন, প্রত্যেকেই নিজ নিজ আবাসস্থলে সালাত আদায় করে নাও, অতঃপর তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুআয্যিনকে এ কথা বলার নির্দেশ দিতেন- “প্রত্যেকে নিজ নিজ আবাসস্থলে সালাত আদায় করে নাও।”
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৪০, হাঃ ৬৬৬; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩, হাঃ ৬৯৭
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০৫
حديث ابْنِ عَبَّاسٍ قَالَ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ: إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ، قُلْ صَلُّوا فِي بُيوتِكُمْ فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ: فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
তিনি তাঁর মুয়ায্যিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন, যখন তুমি (আযানে) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন ‘হাইয়া আলাস্ সালাহ্’ বলবে না, বলবে, “সাল্লু ফী বুয়ুতিকুম” তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত আদায় কর। তা লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেনঃ আমার চেয়ে উত্তম ব্যক্তিই (রাসূলুল্লাহ্ (ﷺ)) তা করেছেন। জুমু’আহ নিঃসন্দেহে জরুরী। আমি অপছন্দ করি, তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলতে।
সহীহুল বুখারী, পৰ্ব ১১: জুমুআহ, অধ্যায় ১৪, হাঃ ৯০১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩, হাঃ ৬৯৯
৬/৪. অধ্যায়ঃ
সফরে যানবাহনের উপর নফল সালাত বৈধ, মুখ যে দিকেই থাক।
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০৬
حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ، يُومِئُ إِيمَاءَ، صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ، وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ
বর্ণনাকারী ইব্নু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) সফরে ফার্য সালাত ব্যতীত তাঁর সওয়ারী হতেই ইঙ্গিতে রাতের সালাত আদায় করতেন। সওয়ারী যে দিকেই ফিরুক না কেন, আর তিনি বাহনের উপরেই বিত্র আদায় করতেন।
সহীহুল বুখারী, পর্ব ১৪ : বিতর, অধ্যায় ৬, হাঃ ১০০০; মুসলিম, পৰ্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪, হাঃ ৭০০
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪০৭
حديث عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى السُّبْحَةَ بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْتُ تَوَجَّهَتْ بِهِ
বর্ণনাকারী ‘আমির (ইব্নু রাবী’আহ)
তিনি (ﷺ)-কে রাতের বেলা সফরে বাহনের পিঠে বাহনের গতিমুখী হয়ে নফল সালাত আদায় করতে দেখেছেন।
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কৃসর করা, অধ্যায় ১২, হাঃ ১১০৪; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪, হাঃ ৭০০