মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/১. অধ্যায়ঃ

মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُمَرَ، فَقَالَ: صَحِبْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أَرَهُ يُسَبِّحُ فِي السَّفَرِ وَقَالَ اللهُ جَلَّ ذِكْرُهُ (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ)

বর্ণনাকারী হাফ্‌স ইব্‌নু আসিম (রাযি)

ইব্‌নু ‘উমার (রাঃ) বলেন, কোন এক সফরে আমি নবী (ﷺ)-এর সাহচর্যে থেকেছি, সফরে তাঁকে নফল সালাত আদায় করতে দেখিনি এবং আল্লাহ্ তা’আলা ইরশাদ করেছেনঃ “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ্‌র রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (আহযাবঃ ২১১)

সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ১১, হাঃ ১১০১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18