মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/১৭. অধ্যায়ঃ

রাতের সালাত, নবী (ﷺ)-এর রাতের সালাতের সংখ্যা এবং বিতরের সালাত এক রাকাত ও এক রাকাত সালাত সহীহ।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ عَنِ الأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، كَيْفَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ قَالَتْ: كَانَ يَنَامُ أَوَّلَهُ، وَيَقُومُ آخِرَهُ، فَيُصَلِّي ثُمَّ يَرْجِعُ إِلَى فِرَاشِهِ، فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَثَبَ فَإِنْ كَانَ بِهِ حَاجَةٌ اغْتَسَلَ، وَإِلاَّ تَوَضَّأَ وَخَرَجَ

বর্ণনাকারী আসওয়াদ (রাঃ)

তিনি বলেন, ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাতে নবী (ﷺ)-এর সালাত কেমন ছিল? তিনি বলেন, তিনি প্রথমাংশে ঘুমাতেন, শেষাংশে জেগে সলাত আদায় করতেন। অতঃপর তাঁর শয্যায় ফিরে যেতেন, মুআয্‌যিন আযান দিলে দ্রুত উঠে পড়তেন, তখন তাঁর প্রয়োজন থাকলে গোসল করতেন, অন্যথায় ওজু করে (মসজিদের দিকে) বেরিয়ে যেতেন।

সহীহুল বুখারী, পর্ব ১৯ : তাহাজ্জুদ, অধ্যায় ১৫, হাঃ ১১৪৬; মুসলিম, পূর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১৭, হাঃ ৭৩৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18