মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা

৬/৬. অধ্যায়ঃ

বাড়িতে অবস্থানকালে দুই সালাত একত্রে আদায়।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عَبَّاسٍ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا، وَسَبْعًا جَمِيعًا

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে আট রাক’আত একত্রে (যুহ্‌র ও আসরের) এবং সাত রাক’আত একত্রে (মাগরিব-’ইশার) সালাত আদায় করেছি। (তাই সে ক্ষেত্রে যুহ্‌র ও মাগরিবের পর সুন্নাত আদায় করা হয়নি।) ‘আমর (রহঃ) বলেন, আমি বললাম, হে আবুশ্ শা’সা! আমার ধারণা, তিনি যুহ্র শেষ ওয়াক্তে এবং আসর প্রথম ওয়াক্তে আর ‘ইশা প্রথম ওয়াক্তে ও মাগরিব শেষ ওয়াক্তে আদায় করেছিলেন। তিনি বলেছেন, আমিও তাই মনে করি।

সহীহুল বুখারী, পর্ব ১৯ : তাহাজ্জুদ, অধ্যায় ৩০, হাঃ ১১৭৪; মুসলিম, পর্ব ৬মুসাফির ব্যক্তির সালাত ও তা কার করার বর্ণনা, অধ্যায় ৬, হাঃ ৭০৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18