মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা
৬/৫. অধ্যায়ঃ
সফরে দুই সালাত একত্রে আদায় বৈধ।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ، ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا، فَإِنْ زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত যুহ্রের সালাত বিলম্বিত করতেন। অতঃপর অবতরণ করে দুই সালাত একসাথে আদায় করতেন। আর যদি সফর শুরু করার পূর্বেই সূর্য ঢলে পড়তো তাহলে যুহ্রের সালাত আদায় করে নিতেন। অতঃপর সওয়ারীতে চড়তেন।
সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ১৬, হাঃ ১১১২; মুসলিম, পর্ব ৬ মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৫, হাঃ ৭০২