সালাত

৪/৪৭. অধ্যায়ঃ

সালাত আদায়কারীর সুতরা বা (বেড়া দণ্ড) প্রসঙ্গে।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَر بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلي إِلَيْهَا، وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذلِكَ فِي السَّفَرِ، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ

বর্ণনাকারী ইব্‌নু ‘উমার (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) ঈদের দিন যখন বের হতেন তখন তাঁর সম্মুখে ছোট নেযা (বল্লম) পুঁতে রাখতে নির্দেশ দিতেন। সেদিকে মুখ করে তিনি সলাত আদায় করতেন। আর লোকজন তাঁর পেছনে দাঁড়াতো। সফরেও তিনি তাই করতেন। এ হতে শাসকগণও এ পন্থা অবলম্বন করেছেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৯০, হাঃ ৪৯৪; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৭, হাঃ ৫০১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18