সালাত
৪/৪৬. অধ্যায়ঃ
সালাতের বৈশিষ্ট্য এবং যা দ্বারা সালাত আরম্ভ ও শেষ করা হয় তা একত্রিত করা হয়েছে।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ اللهِ بْنِ مَالِكِ بْنِ بحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্নু মালিক (রাঃ)
নবী (ﷺ) সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ২৭, হাঃ ৩৯০; মুসলিম, পর্ব ৪': সালাত, অধ্যায় ৪৫, হাঃ ৪৯৫