মুনাফিক ও তাদের হুকুম
৫০/১. অধ্যায়ঃ
কেয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান
حديث ابْنِ عُمَرَ رضي الله عنهما، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: إِنَّ اللهَ يَقْبِضُ يَوْمَ الْقِيَامَةِ الأَرْضَ، وَتَكُونُ السَّموَاتُ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ
বর্ণনাকারী ইব্নু ‘উমার (রাঃ)
তিনি বলেছেনঃ আল্লাহ্ তা‘আলা ক্বিয়ামাতের দিন পৃথিবীটা তাঁর মুঠোতে নিয়ে নেবেন। আসমানকে তাঁর ডান হাতে জড়িয়ে বলবেন; বাদশাহ্ একমাত্র আমিই।
সহীহুল বুখারী, পর্ব ৯৭ : তাওহীদ, অধ্যায় ১৯, হাঃ ৭৪১২; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১, হাঃ ২৭৮৭