মুনাফিক ও তাদের হুকুম

৫০/১. অধ্যায়ঃ

কেয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقْبِضُ اللهُ الأَرْضَ، وَيَطْوِي السَّمَاءَ بَيَمِينِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ، أَيْنَ مُلُوكُ الأَرْضِ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

তিনি বলেন, (ক্বিয়ামাতের দিন) আল্লাহ্ তা‘আলা যমীনকে আপন মুঠোয় আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাত দিয়ে লেপটে দিবেন। এরপর তিনি বলবেনঃ “আমি বাদশাহ্, দুনিয়ার বাদশাহরা কোথায়?”

সহীহুল বুখারী, পৰ্ব ৮১ : সদয় হওয়া, অধ্যায় ৪৪, হাঃ ৬৫১৯; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১, হাঃ ২৭৮৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18