মুনাফিক ও তাদের হুকুম

৫০/২. অধ্যায়ঃ

পুনরুত্থান ও পুনর্জীবন এবং কেয়ামতের দিন যমীনের বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ لَيْسَ فِيهَا مَعْلَمٌ لأَحَدٍ

বর্ণনাকারী সাহ্‌ল ইব্‌নু সা‘দ সা‘ঈদ (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, ক্বিয়ামাতের দিন মানুষকে এমন স্বচ্ছ শুভ্র সমতল যমীনের ওপর একত্রিত করা হবে সাদা গমের রুটি যেমন স্বচ্ছ-শুভ্র হয়ে থাকে। সাহ্‌ল বা অন্য কেউ বলেছেন, তার মাঝে কারও কোন কিছুর চিহ্ন বিদ্যমান থাকবে না।

সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৪৪, হাঃ ৬৫২১; মুসলিম, পৰ্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ২, হাঃ ২৭৯০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18