বিচার-ফায়সালা

৩০/৭. অধ্যায়ঃ

রাগান্বিত অবস্থায় বিচারকের বিচার করা অপছন্দনীয়।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي بَكْرَةَ، أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِهِ، وَكَانَ بِسِجِسْتَانَ، بِأَنْ لاَ تَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَقْضِيَنَّ حَكَمٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ

বর্ণনাকারী আবূ বাক্‌রাহ (রাঃ)

আবূ বাক্‌রাহ (রাঃ) তাঁর ছেলেকে লিখে পাঠালেন- সে সময় তিনি সিজিস্তানে অবস্থানরত ছিলেন যে, তুমি রাগের অবস্থায় বিবদমান দুইব্যক্তির মাঝে ফায়সালা করো না। কেননা, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, কোন বিচারক রাগের অবস্থায় দুইজনের মধ্যে বিচার করবে না।

সহীহুল বুখারী, পর্ব ৯৩ : আহকাম, অধ্যায় ১৩, হাঃ ৭১৫৮; মুসলিম, পর্ব ৩০: বিচার-ফায়সালা, অধ্যায় ৭, হাঃ ১৭১৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18