বিচার-ফায়সালা

৩০/৬. অধ্যায়ঃ

বিচারকের সওয়াব যখন সে সঠিক ফয়সালায় পৌঁছতে আপ্রাণ চেষ্টা করে- তার ফয়সালা ঠিক হোক বা ভুল হোক।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ

বর্ণনাকারী ‘আম্‌র ইব্‌নু ‘আস

তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছেন, কোন বিচারক ইজ্‌তিহাদে সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে দুইটি পুরস্কার। আর যদি কোন বিচারক ইজ্‌তিহাদে ভুল করেন তার জন্যও রয়েছে একটি পুরস্কার।

সহীহুল বুখারী, পর্ব ৯৬: কুরআন ও হাদীসকে শক্তভাবে ধরে থাকা, অধ্যায় ২১, হাঃ ৭৩৫২; মুসলিম, পর্ব ৩০ : বিচার ফায়সালা, অধ্যায় ৬, হাঃ ১৭১৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18