পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/১২৬. অধ্যায়ঃ

হায়িদগ্রস্ত নারী মসজিদে প্রবেশ করবে না

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، عَنْ أَبِي الْخَطَّابِ الْهَجَرِيِّ، عَنْ مَحْدُوجٍ الذُّهْلِيِّ، عَنْ جَسْرَةَ، قَالَتْ أَخْبَرَتْنِي أُمُّ سَلَمَةَ، قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَرْحَةَ هَذَا الْمَسْجِدِ فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ ‏ "‏ إِنَّ الْمَسْجِدَ لاَ يَحِلُّ لِجُنُبٍ وَلاَ لِحَائِضٍ ‏"‏ ‏.

বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এই মসজিদের বারান্দায় প্রবেশ করে উচ্চৈঃস্বরে ঘোষণা করেন যে, নাপাক ব্যক্তি ও হায়েজগ্রস্ত নারীর মসজিদে প্রবেশ করা হালাল নয়।

[৬৪২]যঈফ। উক্ত হাদিসের রাবী আবুল খাত্তাব আল হাজারী সম্পর্কে ইমামগণ বলেন, তিনি অপরিচিত। ২. মাহদুজ আয যুহলী সম্পর্কে ইমামগণ বলেন, তিনি অপরিচিত। ৩. জাসরাহ সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার নিকট আশ্চর্য ধরনের হাদিস শুনা যায়। ইবনু হাজার তাকে বাতিল বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18