পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/১২৫. অধ্যায়ঃ
ঋতুবতী নারীর সাথে একতে পানাহার এবং তার উচ্ছিষ্ট
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْيَهُودَ، كَانُوا لاَ يَجْلِسُونَ مَعَ الْحَائِضِ فِي بَيْتٍ وَلاَ يَأْكُلُونَ وَلاَ يَشْرَبُونَ . قَالَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اصْنَعُوا كُلَّ شَىْءٍ إِلاَّ الْجِمَاعَ " .
বর্ণনাকারী আনাস (রাঃ)
বাড়িতে ইহুদীরা ঋতুবতী মহিলাদের সাথে একত্রে বসত না এবং পানাহার করত না। রাবী বলেন, নবী (ﷺ)-এর নিকট বিষয়টি উত্থাপন করা হলে আল্লাহ তা'আলা এ আয়াত নাজিল করেন (অনুবাদ): “লোকে আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুনঃ তা অশুচি। অতএব তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীসঙ্গ ত্যাগ করো” (সূরা বাকারাঃ ২২২)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাদের সাথে সহবাস ব্যতীত আর সবকিছুই করতে পারো।
[৬৪১] মুসলিম ৩০২, তিরমিযী ২৯৭৭, নাসায়ী ২৮৮, ৩৬৯; আবূ দাঊদ ২৫৮, ২১৬৫; আহমাদ ১১৯৪৫, ১৩১৬৪; দারিমী ১০৫৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২৫০।