পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/১. অধ্যায়ঃ

নাপাকী হতে উযু ও গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৬৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي رَيْحَانَةَ، عَنْ سَفِينَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ ‏.‏

বর্ণনাকারী সাফীনাহ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।

[২৬৫] মুসলিম ৩২৬, তিরমিযী ৫৬, আহমাদ ২১৪২৩, দারিমী ৬৮৮, সহীহ আবূ দাউদ ৮২। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৬৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা’ পানি দিয়ে গোসল করতেন।

[২৬৬] আবূ দাঊদ ৯২, আহমাদ ২৪৪৯৪, ২৫৪৪৩, ২৫৫৮৯, ২৫৮৬১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৬৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ ‏.‏

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।

[২৬৭] বুখারী ২৫২, নাসায়ী ২৩০, আবূ দাঊদ ৯৩, আহমাদ ১৩৮৩৮, ১৪৫৫৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৮৩। উক্ত হাদিসের রাবী রাবী' বিন বাদর সম্পর্কে ইমাম দারাকুতনী বলেন, মুনকারুল হাদিস। ইয়াহইয়া বিন সাঈদ ও উসমান বিন আবু শায়বাহ তাকে দুর্বল বলেছে। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াকুব বিন সুফইয়ান তাকে প্রত্যাখ্যান করেছেন। হাদিসটির শতাধিক শাহিদ সনদ রয়েছে, তন্মধ্যে সহিহ বুখারীতে ৩ টি সহিহ মুসলিমে ৪ টি তিরমিযি ১ টি আবু দাউদ ৩ টি ইবনু মাজাহ ৪ টি মুসনাদে আহমাদ ২১ টি ও বাকিগুলো অন্যান্য কিতাবে রয়েছে।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الصَّبَّاحِ، وَعَبَّادُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا بَكْرُ بْنُ يَحْيَى بْنِ زَبَّانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ عَلِيٍّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يُجْزِئُ مِنَ الْوُضُوءِ مُدٌّ وَمِنَ الْغُسْلِ صَاعٌ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ لاَ يُجْزِئُنَا ‏.‏ فَقَالَ قَدْ كَانَ يُجْزِئُ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ وَأَكْثَرُ شَعَرًا ‏.‏ يَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏

বর্ণনাকারী আকীল বিন আবূ তালিব (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ওজুতে এক মুদ্দ এবং গোসলে এক সা’ পানি যথেষ্ট। এক ব্যক্তি বলল, আমাদের জন্য (এ পরিমাণ পানি) যথেষ্ট নয়। তিনি বললেন, এ পরিমাণ পানি তো তোমার চেয়ে উত্তম ব্যক্তির জন্যও যথেষ্ট ছিল, যাঁর মাথার চুলও বেশি অর্থাৎ নবী (ﷺ)।

[২৬৮] সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৯১৯১, ২৪৪৭। উক্ত হাদিসের রাবী ১. হিব্বান আলী সম্পর্কে ইয়াহইয়া বিন আল মাঈন আল আজালী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হিব্বান তাকে সিকাহ বলেছেন। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। ২. ইয়াযীদ বিন আবু যিয়াদ সম্পর্কে আহমাদ বিন সালিহ তাকে সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যাবে কিন্তু দলীল হিসেবে গ্রহন করা গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই। হাদিসটির শতাধিক শাহিদ রয়েছে, তন্মধ্যে সহিহ বুখারীতে ৩ টি সহিহ মুসলিমে ৪ টি তিরমিযি ১ টি আবু দাউদ ৩ টি ইবনু মাজাহ ৪ টি মুসনাদ আহমাদ ২২ টি বাকিগুলো অন্যান্য কিতাবে রয়েছে।

১/২. অধ্যায়ঃ

আল্লাহ পবিত্রতা ব্যতীত সলাত কবূল করেন না

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، خَتَنُ الْمُقْرِئِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِيهِ، أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الْهُذَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً إِلاَّ بِطُهُورٍ وَلاَ يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، وَشَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنْ شُعْبَةَ، نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী উসামাহ বিন উমায়র আল-হুযালী (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ পবিত্রতা ব্যতীত সালাত কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান-খয়রাত কবুল করেন না।

[২৬৯] নাসায়ী ১৩৯, আবূ দাঊদ ৫৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৫৩।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً إِلاَّ بِطُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান-খয়রাত কবুল করেন না।

[২৭০] মুসলিম ২২৪, তিরমিযী ১, আহমাদ ৪৬৮৬, ৪৯৪৯, ৫১০২, ৫১৮৩, ৫৩৯৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১২০।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭৩

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا أَبُو زُهَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আনাস মালিক (রাঃ)

তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পন্থায় অর্জিত মালের দান-খয়রাতও কবুল করেন না।

সহীহ।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلٍ، حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ زَكَرِيَّا، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ বাক্‌রাহ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান-খয়রাত কবুল করেন না।

সহীহ। উক্ত হাদিসের রাবী খালীল বিন যাকারিয়্যা সম্পর্কে সালিহ জাযারাহ বলেন, তার থেকে হাদিস গ্রহণযোগ্য নয়। আল আযাদী বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আস সাজী বলেন, তিনি কিছু হাদিসে বিরোধিতা করেছেন। ইবনু আদী বলেন, মুনকারুল হাদিস। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

১/৩. অধ্যায়ঃ

পবিত্রতা সলাতের চাবি

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আলী (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্রতা হলো সালাতের চাবি, এর তাকবীর হলো হারামকারী এবং এর সালাম হলো হালালকারী।

[২৭৩] তিরমিযী ৩, আবূ দাঊদ ৬১, ৬১৮; আহমাদ ১০০৯, ১০৭৫; দারিমী ৬৮৭। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৩১২, ইরওয়াহ ৩০১।

সুনানে ইবনে মাজাহ

হাদিস নং ২৭৬

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي سُفْيَانَ، طَرِيفٍ السَّعْدِيِّ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

নবী (ﷺ) বলেন, পবিত্রতা হলো সালাতের চাবি, তাকবীর হলো তার হারামকারী এবং সালাম হলো তার হালালকারী।

[২৭৪] তিরমিযী ২৩৮ তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী আবু সুফইয়ান তরীফ আস-সা'দী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে হাদিস গ্রহণযোগ্য নয়। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18