পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৬৬. অধ্যায়ঃ

আগুনে রান্না করা জিনিস খাওয়ার পর উযুর প্রয়োজন নেই

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنْبَأَنَا سُوَيْدُ بْنُ النُّعْمَانِ الأَنْصَارِيُّ، أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى خَيْبَرَ حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَعَا بِأَطْعِمَةٍ فَلَمْ يُؤْتَ إِلاَّ بِسَوِيقٍ فَأَكَلُوا وَشَرِبُوا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ ثُمَّ قَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ ‏.‏

বর্ণনাকারী সুওয়াইদ বিন নু‘মান আল-আনসারী (রাঃ)

তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে খায়বারের উদ্দেশে রওয়ানা হলেন। তারা 'আস-সাহবা' নামক স্থানে পৌঁছে আসরের সালাত আদায় করেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) খাবার নিয়ে ডাকলে ছাতু ছাড়া আর কিছুই পরিবেশন করা গেল না। তাঁরা সকলে পানাহার করলেন। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন এবং মুখে পানি নিয়ে কুলি করলেন, তারপর দাঁড়িয়ে আমাদেরকে সাথে নিয়ে মাগরিবের সালাত আদায় করেন।

[৪৯০]বুখারী ২০৯, ২১৫, ২৯৮১, ৪১৭৫, ২১৯৫, ৫৩৮৪, ৫৩৯০, ৫৪৫৫; নাসায়ী ১৮৬, আহমাদ ১৫৩৭২, ১৫৫৬০; মুওয়াত্ত্বা মালিক ৫১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18