পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/৬৬. অধ্যায়ঃ
আগুনে রান্না করা জিনিস খাওয়ার পর উযুর প্রয়োজন নেই
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِكَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهُ وَصَلَّى وَلَمْ يَمَسَّ مَاءً .
বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে ছাগলের কাঁধ পরিবেশন করা হলো। তিনি তা থেকে খেলেন, অতঃপর সালাত আদায় করলেন, কিন্তু পানি স্পর্শ করেননি।
[৪৮৯] আহমাদ ২৫৯৬৩ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৩২৫।